Thursday , 16 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

নির্বাচন

শুরু হলো নির্বাচনের অভিযাত্রা

শুরু হলো নির্বাচনের অভিযাত্রা

অনলাইন ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের জন্য অনুসন্ধান বা সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে দেশে নির্বাচনী অভিযাত্রা শুরু হয়ে গেছে। গতকাল মঙ্গলবার সকালে এই কমিটি গঠনের আগাম খবর জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘আমাদের সরকারের নির্বাচনমুখী প্রক্রিয়া গ্রহণ করার যে কাজ, সেটা শুরু হয়ে গেছে। আপনারা বলতে পারেন নির্বাচনমুখী যাত্রা শুরু ... Read More »

বাংলাদেশে দ্রুত নির্বাচনে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র/ পরিস্থিতির দিকে নিবিড় দৃষ্টি

বাংলাদেশে দ্রুত নির্বাচনে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র/ পরিস্থিতির দিকে নিবিড় দৃষ্টি

অনলাইন ডেস্কঃ বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন ও রাজনৈতিক সরকারকে দায়িত্ব দেওয়ার ওপর জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সম্প্রতি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনাগুলোতে আগামী নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বাংলাদেশে গত ৫ আগস্ট প্রবল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর চলমান পরিস্থিতি, সংস্কারের উদ্যোগ, উগ্রবাদের উত্থানের সুযোগ, প্রতিবেশী ভারতের সঙ্গে ... Read More »

নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ চায় আওয়ামী লীগ

নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ চায় আওয়ামী লীগ

অনলাইন ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড (সমান সুযোগ) চায় আওয়ামী লীগ। নির্বাচনের আগে ভোটের সেই পরিস্থিতি তৈরি করতেও আহ্বান জানানো হয়েছে। নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সেই দাবিও জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সাক্ষাৎকারে ২০২৫ সালের মধ্যে নির্বাচন হতে পারে এমন কথা জানিয়েছেন। এমন কথার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একাধিক ... Read More »

নির্বাচনে পিআর পদ্ধতির দিকে ঝুঁকছে বাংলাদেশ

নির্বাচনে পিআর পদ্ধতির দিকে ঝুঁকছে বাংলাদেশ

অনলাইন ডেস্কঃ ব্যক্তি নয়, দলের সার্বিক ভোটপ্রাপ্তিতে নির্ধারণ হবে সংসদে আসন। আর একটি দল প্রকৃত অর্থেই সংখ্যাগরিষ্ঠ ভোটারের সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে পারবে। মাত্র কয়েক শতাংশ ভোট কমবেশি হওয়ার কারণে সংসদে আসন পাওয়ার ক্ষেত্রে ব্যাপক ব্যবধান সৃষ্টি হবে না। কোনো দল ৪০.২১ শতাংশ ভোট পেয়েও সংসদে মাত্র ৬২টি আসন বা ৩২.৫০ শতাংশ ভোট পেয়ে মাত্র ৩০টি আসন পাওয়ার ঘটনা আর ... Read More »

নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ড. ইউনূসের

নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ড. ইউনূসের

অনলাইন ডেস্কঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘আমাকে দেখে কি মনে হয়, আমি নির্বাচনে লড়ব?’বুধবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস আয়োজিত ‘ক্লাইমেট ফরওয়ার্ড’ শীর্ষক এক অনুষ্ঠানে করা প্রশ্নে তিনি এ কথা বলেন। ... Read More »

ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা

ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা

অনলাইন ডেস্কঃ দেশের সংস্কারের বিষয়ে ঐকমত্যে উপনীত এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে এ কথা জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে অধ্যাপক ইউনূস নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও সংবিধানে ... Read More »

বৃহস্পতিবার আসতে পারে সিইসির পদত্যাগের ঘোষণা

বৃহস্পতিবার আসতে পারে সিইসির পদত্যাগের ঘোষণা

অনলাইন ডেস্কঃ নির্বাচন কমিশনারদের নিয়ে ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে এ বৈঠক হয়। বৈঠক শেষে তার পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘পদত্যাগের বিষয়টি কাল জানাব। বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে সব কিছু জানানো হবে। রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা ... Read More »

নির্বাচন আয়োজনে সময় নষ্ট করবে না সরকার : ড. ইউনূস

নির্বাচন আয়োজনে সময় নষ্ট করবে না সরকার : ড. ইউনূস

অনলাইন ডেস্কঃ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তী সরকার।শনিবার (৩১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধির সঙ্গে আলাপের সময় এ কথা বলেন তিনি। এ ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আসন্ন দুর্গাপূজায় কেউ যাতে নৈরাজ্য করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে ইসলামী দলগুলোর প্রতিও আহ্বান জানান প্রধান ... Read More »

সংস্কার শেষে ‘যৌক্তিক’ সময়ে নির্বাচন দাবি

সংস্কার শেষে ‘যৌক্তিক’ সময়ে নির্বাচন দাবি

অনলাইন ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময়কালে প্রয়োজনীয় সংস্কার করে ‘যৌক্তিক’ সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বেশির ভাগ রাজনৈতিক দল। একই সঙ্গে নির্বাচনব্যবস্থা, নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন, বিচার বিভাগসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংস্কারে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে। দলগুলো মনে করে, এই সংস্কারগুলো একটি গ্রহণযোগ্য নির্বাচন, গণতন্ত্র নিশ্চিত করবে এবং ভবিষ্যতে যাতে স্বৈরাচার সৃষ্টি না ... Read More »

এনডিএ জোটকে অভিনন্দন জানালেন পররাষ্ট্রমন্ত্রী

এনডিএ জোটকে অভিনন্দন জানালেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্কঃ ভারতের লোকসভা নির্বাচনে এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। একই সঙ্গে অভিনন্দন জানিয়েছেন জোট ইন্ডিয়াকেও। বুধবার (৫ জুন) দুপুরে ঢাকায় সফররত ইন্টারন্যাশনাল রেডক্রস ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে এ অভিনন্দন জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, লোকসভা নির্বাচনে এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আমরা তাদের অভিনন্দন জানাই। নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ-ভারত ... Read More »