Thursday , 16 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

নির্বাচন

নির্বাচনকালীন সরকার নিয়ে আমরা কিছু বলব না : সিইসি

নির্বাচনকালীন সরকার নিয়ে আমরা কিছু বলব না : সিইসি

অনলাইন ডেস্ক: তত্ত্বাবধায়ক বা নির্বাচনকালীন সরকার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এ বিষয়ে আমরা কিছুই বলব না। আমরা আইন ও সাংবিধানিক বিধি অনুযায়ী নির্বাচন পরিচালনা করব বলে শপথ নিয়েছি। এগুলো রাজনৈতিক নেতৃত্বের বিষয়। তারা তাদের মতো আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। সবার মতামতই আমরা পর্যালোচনা করব। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ বুধবার বিভিন্ন পত্রিকার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের ... Read More »

আমাদেরকে প্রভুর মতো আচরণ করলে চলবে না : সিইসি

আমাদেরকে প্রভুর মতো আচরণ করলে চলবে না : সিইসি

অনলাইন ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘সব দিক থেকে আমাদের নৈতিক অধঃপতন হয়েছে। আমাদের সব কাজে তদবির করতে হয়। যখনই আমরা পাবলিক সার্ভেন্ট হিসেবে চাকরি পাই, জনগণকে নিজেদের অধীনস্থ হিসেবে চিহ্নিত করি। কিন্তু আমাদেরকে প্রভুর মতো আচরণ করলে চলবে না। আমাদেরকে অন্তর দিয়ে জনগণের সেবক-ভৃত্য হিসেবে নিজেদেরকে মেনে নিতে হবে। ’ আজ মঙ্গলবার (২৯ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচনী ... Read More »

নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা কষ্টসাধ্য : সিইসি

নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা কষ্টসাধ্য : সিইসি

অনলাইন ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা একটা কষ্টসাধ্য কাজ। তারপরও চেষ্টা করতে হবে। এ ব্যাপারে আশ্বস্ত করতে চাই যে, আমরা চেষ্টা করব। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিশিষ্ট নাগরিকদের সাথে সংলাপকালে তিনি এসব কথা বলেন। ভোটের আগে এবং ভোটের পরে ভোটারদের নিরাপত্তার সম্পর্কে ... Read More »

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা চরজব্বর ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতা ঘটেছে

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা চরজব্বর ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতা ঘটেছে

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নের নির্বাচনপরবর্তী সহিংসতায় অর্ধশতাধিক বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে এ হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। . ক্ষতিগ্রস্তদের দাবি, নৌকায় ভোট দেওয়ায় তাদের ওপর হামলা চালিয়েছেন তার কর্মী-সমর্থকরা। . স্থানীয়রা অভিযোগ করেন, ফলাফল ঘোষণার পর থেকে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ওমর ফারুকের সমর্থকরা ... Read More »

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা নৌকার দুই প্রার্থীর ভরা ডুবি 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা নৌকার দুই প্রার্থীর ভরা ডুবি 

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনে দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের ভরাডুবি হয়েছে। এই দুই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১নং চর জব্বর ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক এবং ৫নং চর জুবিলী ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র (আওয়ামী লীগ ... Read More »

কুমিল্লার বুড়িচংয়ে ৯ ইউপিতে ৫০০ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ৯ ইউনিয়ন পরিষদে সোমবার সপ্তম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫০০ প্রার্থী। জানা যায়, উপজেলার রাজাপুর, বাকাশীমূল, বুড়িচং সদর, ষোলনল, পীরযাত্রাপুর, ময়নামতি, মোকাম, ভারেল্লা উত্তর ও ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ৬১ জন, সংরক্ষিত ... Read More »

চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে ভোট গ্রহণ স্থগিত!

চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে ভোট গ্রহণ স্থগিত!

কুমিল্লা প্রতিনিধি: রাত পোহালেই ভোট গ্রহণ শুরু হওয়ার কথা। কিন্তু ভোট গ্রহণের আগের রাতে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের নূরুজ্জামান ভূইয়া মুকুল নামে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হয়। এতে করে ওই ইউনিয়নের সকল পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। জানা যায়, নূরুজ্জামান মুকুল উপজেলার ১২নং ভানী ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এছাড়াও তিনি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। ... Read More »

ইউপি নির্বাচন; চেয়ারম্যান প্রার্থীর জরিমানা, আটক ৫

ইউপি নির্বাচন; চেয়ারম্যান প্রার্থীর জরিমানা, আটক ৫

কুমিল্লা প্রতিনিধি: সপ্তম ধাপের ইউপি নির্বাচনে কুমিল্লার দুই উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে ৫ জনকে আটক ও এক চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করা হয়েছে। জাল ভোট দেয়া ও নির্বাচনি আচরণবিধি না মানায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ে তাদের আটক ও জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জানা গেছে, বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নে জাল ভোট দেয়ার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। গোবিন্দপুর সরকারি ... Read More »

নোয়াখালী পৌরসভা অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পূর্ণ

নোয়াখালী পৌরসভা অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পূর্ণ

নোয়াখালী থেকে আবদুল বাসেদঃ নোয়াখালী পৌরসভার অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনে মেয়র পদে আবারও সরকার দলীয় প্রার্থী মোঃ সহিদ উল্যাহ খান সোহেল বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে নোয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। গত রাতে (১৬ই জানুয়ারী) ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোঃ রবিউল আলম, তিনি জানান নোয়াখালী পৌরসভার ৩৪টি কেন্দ্রের ভোটে সরকার দলীয় ... Read More »

‘নৌকার বিজয় নিশ্চিত’, ভোট দিয়ে বললেন আইভী

‘নৌকার বিজয় নিশ্চিত’, ভোট দিয়ে বললেন আইভী

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভী। আজ রবিবার সকাল পৌনে ১১টায়   দেওভোগ কেন্দ্রে এলাকার শিশুবাগ বিদ্যালয়ের তিন নম্বর কক্ষে ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় সেলিনা হায়াত আইভী বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট হলে নৌকার বিজয় নিশ্চিত। ভোটের ফলাফল যা-ই হোক, মেনে নেব। অবশ্য কিছু কেন্দ্রে সমস্যা সৃষ্টির চেষ্টা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা ... Read More »