Monday , 10 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

রাজশাহী বিভাগ

হঠাৎ বেড়েছে চালের দাম

হঠাৎ বেড়েছে চালের দাম

রাজশাহী ব্যুরো:রাজশাহী শহরের বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে চালের কেজিপ্রতি দাম বেড়েছে ২ থেকে ৮ টাকা পর্যন্ত। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতারা। চালের পাশাপাশি সবজির দামও বেড়েছে বৃষ্টির অজুহাতে। যদিও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। রাজশাহী নগরীর সাহেববাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মিনিকেট, জিরাশাইল ও কাটারিভোগ চালের ... Read More »

রুয়েটের নতুন শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

রুয়েটের নতুন শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

সকালবেলা প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য ফাউন্ডেশন ট্রেনিং কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএস)—এর তত্ত্বাবধানে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে আগামী ২৪ জুন পর্যন্ত। এতে রুয়েটের বিভিন্ন বিভাগে সদ্য নিয়োগপ্রাপ্ত ৬৭ জন প্রভাষক অংশ ... Read More »

সড়ক দুর্ঘটনায় নারী নিহত

সড়ক দুর্ঘটনায় নারী নিহত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বেক্সিমকো ঔষধ কোম্পানির গাড়ি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে পারভীন আক্তার (৫৭) নামে এক নারী নিহত হয়েছেন। এঘটনায় এক শিশুসহ আরো ৬জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের পুলিশ লাইনের সামনে এই ঘটনাটি ঘটে। নিহত পারভিন আক্তার জেলার সাপাহার উপজেলার রসুলপুর গ্রামের সাজির উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন— উপজেলার রসুলপুর গ্রামের মৃত সমিরউদ্দীনের ছেলে সিরাজুল ... Read More »

পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ তিন দফা দাবি

পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ তিন দফা দাবি

  রাজশাহী ব্যুরো দেশজুড়ে করোনার সংক্রমণ আবারও আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে এইচএসসি—২৫ ব্যাচের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে এই আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে তারা পরীক্ষার সময় কমপক্ষে দুই মাস পেছানোর দাবি জানায় এবং মোট তিন দফা দাবি উপস্থাপন করে। ... Read More »

আত্রাইয়ে চিকিৎসায় অবহেলায়  নবজাতকের মৃত্যু

আত্রাইয়ে চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যু

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর আত্রাই উপজেলার সেভেন স্টার হাসপাতালের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শিশুটির বাবা মুন্না আহম্মেদ গতকাল মঙ্গলবার দুপুরে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, সময়মতো চিকিৎসা, অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সুবিধা পেলে শিশুটিকে বাঁচানো যেত। ভুক্তভোগী মুন্না আহম্মেদ নাটোর জেলার সিংড়া উপজেলার পাড়েরা গ্রামের মোস্তফা আলীর ছেলে। তিনি আত্রাই উপজেলার বড়সাওতা গ্রামের আব্দুল মমেন ... Read More »

মোহাম্মদপুর থেকে গ্রেফতার

মোহাম্মদপুর থেকে গ্রেফতার

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা ও নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর রহমান মঞ্জু হত্যার ঘটনায় দীর্ঘদিন পলাতক থাকা প্রধান আসামি হাসান আলী টুমনকে অবশেষে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। গতকাল সোমবার দুপুরে টুমনকে নাটোর ... Read More »

জমে উঠেছে সাপাহারের  আমের হাট

জমে উঠেছে সাপাহারের আমের হাট

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলায় দেশের অন্যতম বৃহৎ আমের হাট জমে উঠেছে চাষি, পাইকার ও ব্যবসায়ীদের সমাগমে। গত রোববার ঘুরে দেখা যায়, সাপাহার জিরো পয়েন্ট থেকে গোডাউনপাড়া মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার জুড়ে রাস্তার দুই পাশে বসেছে বিশাল হাট। এ হাটে হিমসাগর, ল্যাংড়া, নাক ফজলি, ব্যানানা ম্যাংগো, হাড়িভাঙা এবং আম্রপালি জাতের আম বিক্রি হচ্ছে। যদিও জেলা প্রশাসনের নির্দেশনায় আম্রপালি বাজারে ... Read More »

নওগাঁ জেলায় উপজেলা পরিষদের ৪র্থ ধাপে শেষ ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত

নওগাঁ জেলায় উপজেলা পরিষদের ৪র্থ ধাপে শেষ ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলায় ৫ জুন বুধবার, নওগাঁ সদর, মহাদেব পুর ও মান্দা উপজেলা পরিষদের ৪র্থ ধাপে শেষ ভোট অনুষ্ঠিত হয়েছে। এই রিপোর্ট লিখা পর্যন্ত এই তিন উপজেলায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। ৫ স্তরে নিরাপত্তা সহকারে এই ভোট অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা ও পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পিপিএম এক সাক্ষাৎকারে বলেন, নওগাঁ জেলায় জাতীয় ... Read More »

আত্রাইয়ে নির্বাচনী সহিংসতায় আহত ৪ আটক ৮

আত্রাইয়ে নির্বাচনী সহিংসতায় আহত ৪ আটক ৮

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে কৈ মাছ ও কাপ পিরিচ প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়। এঘটনায় মামলা রুজু করে আত্রাই থানা পুলিশ ৮ জনকে আটক দেখিয়ে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছে। আহতরা হলেন, উপজেলার দীঘা গ্রামের শহিদুর ইসলাম(৬২), মনিরুজ্জামান রনি(৩৮), জগদিশপুর গ্রামের জিহাদ(২২) এবং সাহেবগঞ্জ গ্রামের কামনা আক্তার(২৮)। ... Read More »

নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রের সবচেয়ে বড় চাবিকাঠি বললেন নির্বাচন কমিশনার

নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রের সবচেয়ে বড় চাবিকাঠি বললেন নির্বাচন কমিশনার

নওগাঁ প্রতিনিধিঃ নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন- দেশের নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রের সবচেয়ে বড় চাবিকাঠি। নির্বাচনের ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে দেশের গণতন্ত্র বলে কিছু থাকবে না এবং দেশের মানুষের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না। সেই কথা বিবেচনা করেই নির্বাচন কমিশন নির্বাচনগুলো সহিংসতা মুক্ত রেখে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করেছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে নওগাঁ ... Read More »