Thursday , 16 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সড়ক দুর্ঘটনায় নারী নিহত
সড়ক দুর্ঘটনায় নারী নিহত

সড়ক দুর্ঘটনায় নারী নিহত

নওগাঁ প্রতিনিধি :
নওগাঁয় বেক্সিমকো ঔষধ কোম্পানির গাড়ি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে পারভীন আক্তার (৫৭) নামে এক নারী নিহত হয়েছেন। এঘটনায় এক শিশুসহ আরো ৬জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের পুলিশ লাইনের সামনে এই ঘটনাটি ঘটে। নিহত পারভিন আক্তার জেলার সাপাহার উপজেলার রসুলপুর গ্রামের সাজির উদ্দিনের স্ত্রী।

আহতরা হলেন— উপজেলার রসুলপুর গ্রামের মৃত সমিরউদ্দীনের ছেলে সিরাজুল ইসলাম ও তার স্ত্রী ইসমত আরা, সিরাজুলের ছোট ভাই সাজির উদ্দীন ও তার ছেলে আরিফ ও তার স্ত্রী সাদিকা এবং সিরাজুল ইসলামের নাতি মুংরইল গ্রামের মহিদুল ইসলামের শিশু সন্তান রাফিউল (৬)। আহতদের মধ্যে শিশু রাফিউল এবং সাদিকার অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠান। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বেক্সিমকো ঔষুধ কোম্পানির গাড়ি ও ড্রাইভার সহ দুর্ঘটনা কবলিত সিএনজি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply