আরাভ খানকে ফিরিয়ে আনা অসম্ভব না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, বাংলাদেশ পারে না এমন কিছু নেই।
বুধবার (১০ মে) পুলিশ স্টাফ কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এদিন বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিরপুরস্থ পুলিশ স্টাফ কলেজে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইন্ডিয়ান পাসপোর্টে আরাভ খান নামে দুবাই যাওয়া রবিউলকে ফেরানো কতটা সহজ জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তাকে ফিরিয়ে আনা অসম্ভব নয়। আর বাংলাদেশের কাছে অসম্ভব বলে কিছু নেই। বাংলাদেশ সবই পারে।
সূত্র: কালের কন্ঠ অনলাইন
দৈনিক সকালবেলা National Daily Newspaper
