চলতি মাসের এলপিজির দাম ঘোষণা করা হবে আগামীকাল সোমবার (০৩ জুন)। আজ রবিবার (০২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে, সৌদি সিপি (কন্টাক্ট প্রাইস) অনুযায়ী জুন মাসে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে সোমবার (৩ জুন)।
এদিন দুপুর আড়াইটায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারওয়ান বাজারস্থ কমিশন কার্যালয়ের শুনানিকক্ষে সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হবে।
একই সঙ্গে জুন মাসের ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্যহার সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইট http://www.berc.org.bd-এ আপলোড করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মার্চে যার দাম ছিল ১ হাজার ৪৮২ টাকা।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
