Monday , 19 January 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি বাহার, সম্পাদক জীবন
--প্রেরিত ছবি

কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি বাহার, সম্পাদক জীবন

মো. রবিউস সানি আকাশ
স্টাফ রিপোর্টার

কুমিল্লায় কর্মরত পেশাদার টেলিভিশন সাংবাদিকদের সংগঠন কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশনের বাহার রায়হান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর জীবন।

রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সভায় ২০২৬-২৭ মেয়াদের জন্য এ নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এর আগে ২০২৪-২৫ মেয়াদের কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।

কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জীবনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি (৭১ টেলিভিশন) নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক। নবনির্বাচিত ২১ সদস্যের কার্যকরী অন্যান্যরা হলেন, সহ-সভাপতি
আবুল খায়ের (আরটিভি), সহ-সভাপতি দিল রুবাইয়াৎ সৌরভী (চ্যানেল ওয়ান) যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান (চ্যানেল ২৪), যুগ্ন সম্পাদক
সৈয়দ আহসান হাবীব পাখী (চ্যানেল নাইন), সাংগঠনিক সম্পাদক শাকিল মোল্লা (দীপ্ত টিভি), দফতর সম্পাদক রাজিব সাহা (চ্যানেল এস), অর্থ সম্পাদক রফিকুল ইসলাম (এসএ টিভি), গ্রন্থনা-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মো. হুমায়ূন কবির মানিক (বিজয় টিভি), প্রচার সম্পাদক
আবুল কালাম রুবেল মজুমদার (নাগরিক টিভি), ক্রীড়া সম্পাদক মো. মাহফুজ আনোয়ার সৌরভ (এশিয়ান টিভি), শিক্ষা, প্রশিক্ষণ ও সমাজকল্যাণ সম্পাদক মহিউদ্দিন ভূইঁয়া (জিটিভি), তথ্য-প্রযুক্তি ও আপ্যায়ন সম্পাদক আবদুল্লাহ আল মারুফ (স্টার টেলিভিশন), নির্বাহী সদস্যরা হলেন- খালেদ সাইফুল্লাহ (এখন টিভি), সাইফ উদ্দিন রনি (গ্লোবাল টেলিভিশন), আবু মুসা (মাই টিভি), তানভীর দিপু (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), সুমন কবির (দেশ টেলিভিশন), মাহফুজ নান্টু (এনটিভি), রেজাউল করিম রাসেল (এশিয়ান টিভি), সাধারণ সদস্যরা হলেন- মিজানুর রহমান মিনু (আনন্দ টিভি)
, সাহাব উদ্দিন আহম্মেদ (মোহনা টেলিভিশন), আমির হোসেন (চ্যানেল এস), মো. মাঈন উদ্দিন (গাজী টিভি), আবুল খায়ের আশিক (বাংলা ভিশন টেলিভিশন), আবুল আলী (গ্রিন টিভি)।

About Syed Enamul Huq

Leave a Reply