Monday , 13 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
টিউলিপের চিঠি পেয়েছি : প্রেস সচিব
--সংগৃহীত ছবি

টিউলিপের চিঠি পেয়েছি : প্রেস সচিব

অনলাইন ডেস্কঃ

লন্ডনে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকের দেওয়া চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘চিঠি পেয়েছি। এটা একটা লিগ্যাল ইস্যু এবং লিগ্যাল ওয়েতে অ্যাড্রেস করা হোক।’

মঙ্গলবার (১০ জুন) লন্ডনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, ‘বাংলাদেশি অরিজিন যারা এমপি হয়েছেন, তাদের অল পার্টি পার্লামেন্টারি একটি গ্রুপ প্রফেসর ইউনূসের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেখানে এক ঘণ্টারও বেশি সময় মিউচ্যুয়াল ইন্টারেস্টের যে জায়গাগুলো আছে, সেগুলো নিয়ে কথা হয়েছে। তবে সেখানে টিউলিপ সিদ্দিক ছিলেন না। তিনি আরো বলেন, এ সময় রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে।

তারা অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রধান উপদেষ্টা সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। 

About Syed Enamul Huq

Leave a Reply