Saturday , 15 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
দেশে বর্তমানে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই : শামীম সাঈদী
--সংগৃহীত ছবি

দেশে বর্তমানে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই : শামীম সাঈদী

অনলাইন ডেস্কঃ

দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শামীম সাঈদী। তিনি বলেছেন, গণঅধিকার পরিষদের নেতা নুরুল হকের ওপর ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলা চালানো হয়েছে, এতে মনে হচ্ছে দেশে বর্তমানে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই।

গতকাল শনিবার (৩১ আগস্ট) মাগরিবের নামাজের পর নেছারাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শামীম সাঈদী বলেন, ‘পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি আমাদের একটি প্রধান দাবি।

শুধু জামায়াত নয়, দেশের বিভিন্ন রাজনৈতিক দলই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছে। এখন এটা নির্বাচন কমিশনের বিষয়।’নির্বাচন কমিশন পিআর পদ্ধতি মেনে না নিলে নির্বাচনে যাবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনকে ঘিরে আমাদের সাত দাবি আছে। এর প্রথম দফা হলো পিআর পদ্ধতিতে নির্বাচন। তাই পিআর পদ্ধতি ছাড়া আপাতদৃষ্টিতে আমরা কোনো নির্বাচনে যাব না।’

এর আগে উপজেলার একটি কমিটির প্রতিনিধি সম্মেলনে প্রধান বক্তা হিসেবে অংশ নেন তিনি। ওই সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নেছারাবাদ উপজেলা শাখার আমির মো. আবুল কালাম আজাদ।

About Syed Enamul Huq

Leave a Reply