Monday , 13 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে, জানালেন আইন উপদেষ্টা
--আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে, জানালেন আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক:

রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি অথবা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, এখানে দুটি অপশন আছে। এক হচ্ছে, সাবেক স্পিকার এবং ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করানোর কোনো স্কোপ নেই।

দুই হচ্ছে, উনাদের নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরে তিন দিনের মধ্যে যদি শপথ পড়াতে হয়, তাহলে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাবেন।তিনি বলেন, ‘আমি আপনাদের উদাহরণ হিসেবে বলছি, এটা আমাদের বর্তমান প্রধান বিচারপতি রাজি থাকলে উনি হতে পারেন। আর তিন দিনের মধ্যে যদি শপথ গ্রহণ করানো না যায় কোনো কারণে, তাহলে এরপরে প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করাতে পারবেন’ বলেও জানান তিনি।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি থেকে বর্ণিত কোনো ব্যক্তি শপথ গ্রহণ পড়াবেন। না হলে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তিন দিন পর শপথ গ্রহণ করাতে পারবেন’ বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘নতুন এমপিদের শপথ পড়ানো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কোনো সময়ক্ষেপণ করবে না।’

About Syed Enamul Huq

Leave a Reply