Wednesday , 19 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে ডিবি পুলিশের হাতে অস্রসহ ১জন আটক
--আটককৃত আসামী

লক্ষ্মীপুরে ডিবি পুলিশের হাতে অস্রসহ ১জন আটক

মো. রবিউস সানি আকাশ
স্টাফ রিপোর্টারলক্ষ্মীপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় এলজি পাইপগান এবং ২ টি কার্তুজসহ আনোয়ার হোসেন (২৫) নামে একজনকে আটক করা হয়েছে।শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালানো হয় বলে পুলিশ মিডিয়া থেকে জানানো হয়। জেলা পুলিশের গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন ৬নং ভাঙ্গাখা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অলিপুর (সোহাগ হাজী বাড়ী) রাকিবের বসতবাড়ি থেকে আসামী মো. আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।  আনোয়ার হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার মিরিকপুর গ্রামের, ৯নং ওয়ার্ডের ইসমাইল হোসেনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, আসামীর বিরুদ্ধে মামলা প্রত্রুিয়াধিন আছে। আমাদের অভিযান চলমান থাকবে।

About Syed Enamul Huq

Leave a Reply