Friday , 7 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সরকারের সঙ্গে টানাপড়েন নেই, জানাল সেনাবাহিনী
--সংগৃহীত ছবি

সরকারের সঙ্গে টানাপড়েন নেই, জানাল সেনাবাহিনী

অনলাইন ডেস্কঃ

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো টানাপড়েন নেই। তবে দেশের স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী আপসহীন।

সোমবার (২৬ মে) সেনা সদরে আয়োজিত এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ব্রিফিংয়ে বলা হয়, সীমান্তের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী কোনো ছাড় দেবে না।

এ সময় আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর সরাসরি কোনো যোগাযোগ নেই বলেও জানানো হয়।

ব্রিফিংয়ে সেনাবাহিনী জানায়, পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৩০ হাজার ইউনিফর্ম বানানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

গত একমাসে কেএনএফের ১ হাজার ৯৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে এ পর্যন্ত মোট ১৪ হাজারের বেশি কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৪ হাজারের বেশি মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।আরো জানানো হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর।

সরকারের নির্দেশনা মেনেই কাজ করা হচ্ছে। সরকারের সঙ্গে মতপার্থক্য নেই। গত ৫ আগস্টের পর থেকে সেনাবাহিনী দেশের স্বার্থে সবার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।সেনাবাহিনী জানায়, সীমান্তে পুশইন কোনোভাবে কাম্য নয়, সেনাবাহিনী যুক্ত হওয়ার প্রয়োজন হলে সরকারের নির্দেশনায় যুক্ত হবে। তবে এখনো সক্রিয়ভাবে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

About Syed Enamul Huq

Leave a Reply