Monday , 13 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল
--সংগৃহীত ছবি

হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল

অনলাইন ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২-এর অডিটরিয়ামে শুনানি শেষে এ ঘোষণা দেন ইসি।  এই আসনে ১০ দলীয় নির্বাচনী জোট থেকে নির্বাচন করছেন এনসিপির আলোচিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

ইসি সূত্র জানায়, কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ও এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টাপাল্টি আপিল করা হয় নির্বাচন কমিশনে। আজ শনিবার শুনানি শেষে ইসি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল এবং হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করে।

About Syed Enamul Huq

Leave a Reply