Friday , 7 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
হাসিনা ইস্যুতে ভারতকে দেওয়া চিঠি প্রসঙ্গে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
--পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

হাসিনা ইস্যুতে ভারতকে দেওয়া চিঠি প্রসঙ্গে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক:

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। ভারতে পাঠানো চিঠির উত্তর এখনো আসেনি। আর এত তাড়াতাড়ি উত্তর আসবে বলে আশাও করে না ঢাকা।

বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

কোন প্রক্রিয়ায় ভারতে চিঠি পাঠানো হয়েছে—জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘নোট ভারবাল আমাদের মিশনের মাধ্যমে ওদের (ভারতের) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা।’উপদেষ্টার জবাবের পরিপ্রেক্ষিতে এক সাংবাদিক জানতে চান, উত্তর তাড়াতাড়ি আশা করেন না কেন? জবাবে তিনি বলেন, ‘এত তাড়াতাড়ি উত্তর…আমি তো আগের চিঠিরই উত্তর পাইনি এখনো।

চিঠিতে কী বলা হয়েছে—জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘আমরা বলেছি, যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে যেন ফেরত দেওয়া হয়।

এর আগে গত বছরের ডিসেম্বরে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ।

নির্বাচনে ভারতীয় পর্যবেক্ষক আসতে চাইলে অনুমতি দেওয়া হবে কি না—জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এটা পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয়। এটাতে আমাদের কোনো ভূমিকা নেই।

এমনকি আমরা যারা আসবে তাদের কোনো সহায়তা করব না যদি না নির্বাচন কমিশন আমাদের বলে।’

About Syed Enamul Huq

Leave a Reply