Monday , 19 January 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
১৫ বিজিবির অভিযানে ২২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার
--প্রেরিত ছবি

১৫ বিজিবির অভিযানে ২২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার

মেহেরুবান হাবিব

লালমনিরহাট প্রতিনিধি:

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

‎বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা মোবাইল ফোনের ডিসপ্লে কুলাঘাট বিশেষ ক্যাম্পের চেকপোস্ট ব্যবহার করে পাচারের পরিকল্পনা করা হচ্ছে-এমন গোপন তথ্যের ভিত্তিতে ১৫ বিজিবির একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।

‎গত ৪ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে কুলাঘাট চেকপোস্টে একটি ইজিবাইক সন্দেহজনকভাবে আসলে বিজিবি সদস্যরা সেটিকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ইজিবাইকের ভেতর থেকে ১০৪৮টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।

‎এ ঘটনায় ইজিবাইকে যাত্রী সেজে থাকা চোরাচালানে জড়িত ব্যক্তি মোঃ সোহাগ হোসেন (২৭)-কে আটক করা হয়। আটককৃত সোহাগ হোসেনের পিতা মোঃ লুৎফর রহমান। তার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার কবির মামুদ গ্রামে।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মোবাইল ফোনের ডিসপ্লেগুলোর আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ৮ শত টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত মালামালসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

‎এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন,পণ্য চোরাচালান জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। এতে দেশীয় বাজারে ভারসাম্য নষ্ট হয়, সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয় এবং সীমান্ত এলাকায় অপরাধচক্র সক্রিয় হয়ে ওঠে। এসব অপরাধ দমনে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা এবং চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

About Syed Enamul Huq

Leave a Reply