অনলাইন ডেস্খ:
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ২৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে, মঙ্গলবার ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু এবং ২৮৪ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে নতুন আক্রান্তদের মধ্যে ১৯৬ জনই ঢাকার বাসিন্দা। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮৮৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৭ হাজার ৬৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৫৬ জন। মৃত্যু হয়েছে ৩১ জনের।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
