Friday , 26 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আরো ১২ ‘জুলাইযোদ্ধার’ গেজেট বাতিল
--ফাইল ছবি

আরো ১২ ‘জুলাইযোদ্ধার’ গেজেট বাতিল

অনলাইন ডেস্ক:
‘জুলাইযোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত আরো ১২ জনের নাম বাতিল করেছে সরকার। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়া ও দুইবার নাম থাকায় গত বছর ১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল করা হয়েছিল।প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ১১(৪) ধারা এবং রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ গেজেট বাতিল করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply