Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ইরানের শত্রুদের সাহায্য করলে পরিণাম ভয়াবহ হবে : আইআরজিসির হুঁশিয়ারি
--ছবি: রয়টার্স

ইরানের শত্রুদের সাহায্য করলে পরিণাম ভয়াবহ হবে : আইআরজিসির হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক:

উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ইরানি শত্রুদের সাহায্য করলে সেইসব দেশের অর্থনীতি গুরুতর ঝুঁকির মধ্যে পড়বে এবং তেহরানের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস- আইআরজিসি।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে,  ইরানের একজন আইআরজিসি কমান্ডার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশীগুলোকে সতর্ক করে বলেছেন, শত্রু দেশ ইরানকে আক্রমণ করার জন্য উপসাগরীয় কোনো দেশের ভূমি বা স্থাপনা ব্যবহার করে, তবে এই অঞ্চলে তাদের তেল উৎপাদনকে বিদায় বলতে হবে।

ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের বরাত দিয়ে জানিয়েছে, এই সতর্কতা এমন একসময়ে এসেছে, যখন পারস্য উপসাগরের কয়েকটি দেশ অতীতে ইরানের শত্রুদের তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছিল। এটি এখনো চলতে থাকলে, সেসব দেশের অর্থনীতি গুরুতর ঝুঁকির মধ্যে পড়বে।

তবে কোন দেশগুলোকে উদ্দেশ করে বলা হচ্ছে, তা নির্দিষ্ট করে বলা হয়নি।ফার্স নিউজের তথ্য অনুযায়ী,  ইরানের লক্ষ্য তালিকা সামরিক স্থাপনা ছাড়িয়ে প্রসারিত হয়েছে। তা এখন মধ্যপ্রাচ্যজুড়ে প্রধান তেলক্ষেত্র ও শোধনাগারগুলো অন্তর্ভুক্ত হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার এবং বাহরাইনের নির্দিষ্ট কিছু স্থানের নাম উল্লেখ করেছে।

উপসাগরীয় দেশগুলোর মধ্যে অনেক দেশ যুক্তরাষ্ট্রের মিত্র এবং যাদের কয়েকটিতে আমেরিকান সামরিক ঘাঁটি রয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply