Friday , 26 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
উপহারের সেই নৌকা জমা দিলেন জ্বালানি উপদেষ্টা
--ফাইল ছবি

উপহারের সেই নৌকা জমা দিলেন জ্বালানি উপদেষ্টা

অনলাইন ডেস্কঃ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে নৌকা উপহার দিয়েছিলেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি। গতকাল শনিবার (১ নভেম্বর) আলজেরিয়া বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ উপহার দেওয়া হয়।

আজ রবিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে উপহারের নৌকা নিয়ে কী করবেন, তা জানতে চান উপদেষ্টা। পরে সেই উপহারের নৌকা সরকারি তোষাখানায় জমা দেন তিনি।

আজ রবিবার বিকেলে ফেসবুকে দেওয়া আরেক পোস্টে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, ‘গত রাতে আলজেরীয় দূতাবাস থেকে প্রাপ্ত উপহারটি সরকারি তোষাখানায় সংরক্ষণের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে প্রেরণ করা হয়। মন্ত্রিপরিষদ সচিবের দপ্তর থেকে এজন্য প্রাপ্তি স্বীকার পত্র দেওয়া হয়েছে। আপনাদের মতামতের জন্য ধন্যবাদ।’

About Syed Enamul Huq

Leave a Reply