Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
--ডা. তাসনিম জারা

এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

অনলাইন ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন ডা. তাসনিম জারা। সাবেক এই এনসিপি নেত্রীর দল থেকে পদত্যাগের বিষয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এ বিষয়ে তিনি জানিয়েছেন, পুরনো রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই এনসিপি থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত এক সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন।

তাসনিম জারা বলেন, ‘দেশের বিদ্যমান ব্যবস্থায় জবাবদিহিতার কাঠামো অত্যন্ত দুর্বল। সব জায়গায় জটিলতা। যে যার জবাবদিহি করবে, সেই তার নিয়োগকর্তা। দীর্ঘদিন ধরে যে সংস্কারের কথা বলা হচ্ছে, তা নিয়ে আলোচনা চলমান রাখা অত্যন্ত জরুরি। একই সঙ্গে যারা ক্ষমতায় থাকবে, তাদের জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে।’

জনগণ পরিবর্তন চায় উল্লেখ করে তিনি বলেন, ‘তারা পুরনো রাজনৈতিক বন্দোবস্ত আর গ্রহণ করতে প্রস্তুত নয়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই আমি আমার দল থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির হয়ে ঢাকা-৯ আসনে লড়ার কথা ছিল তাসনিম জারার। পরবর্তী সময় তিনি জানান, এনসিপি থেকে নয়, আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করবেন তিনি।

About Syed Enamul Huq

Leave a Reply