মো. ফরহাদ, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল অ্যান্ড কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটে স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহানা আখতার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক হৃদয় চন্দ্র মৃধা। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহানা আখতার, এডহক কমিটির অভিভাবক সদস্য এইচ. এম. আক্তার হোসেন, সিনিয়র শিক্ষক লিয়াকত হোসেন, মো. তোহা মিয়া আখন, কলেজ শাখার প্রভাষক মো. শামসুল আলম, মো. ফরহাদ মিয়া, কামাল হোসেন ও সুরাইয়া ইয়াসমিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক পরিমল চন্দ্র ঢালী, মোন্তাছির রহমান, রেজুনা খাতুন, নাসরিন সুলতানা, মো. তোয়াহা, দিলীপ কুমার গোস্বামী, প্রভাষক মো. জহিরুল ইসলাম, তানজিল হোসেন, সহকারী শিক্ষক জুরান রায়, মুহাম্মদ শাহীন মিঞা, আব্দুল হালিম, অনিতা রানী ঘোষ, এনায়েত করিম, ফারিন আক্তার, আয়েশা আক্তার, অপু বিশ্বাসসহ আরও অনেকে।
বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আগামী দিনে নারী—পুরুষ নির্বিশেষে শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে সবাইকে সচেষ্ট হতে হবে। ভালো ফলাফল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধি এবং সমাজে নারী অধিকার রক্ষায় নেতৃত্ব দেওয়ার প্রত্যয় থাকতে হবে।”
দৈনিক সকালবেলা National Daily Newspaper
