দেশে কিশোর গ্যাং মোকাবেলায় স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়কে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
মাহবুব হোসেন বলেন, ‘কিশোর গ্যাংয়ের সদস্যদের সংশোধনের সুযোগ রেখে ব্যবস্থা নিতে হবে।
জেলখানায় তাদের অপরাধীদের সঙ্গে না রাখার নির্দেশনা দিয়ে সরকার প্রধান বলেছেন, তারা যেন দীর্ঘমেয়াদে অপরাধের সাথে জড়িয়ে না যায় সেজন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থা রাখতে হবে।’
দৈনিক সকালবেলা National Daily Newspaper
