স্টাফ রিপোর্টার (রাজশাহী):
গত ৩ ডিসেম্বর নগরীর রামচন্দ্রপুর নিবাসী মোঃ খন্দকার তসিকুল ইসলাম (৬৫) রবিবার দিবাগত রাত ১২ টায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ রবিবার ৩ ডিসেম্বর টিকাপাড়া কবর সংলগ্ন ঈদগাহ মাঠে বাদ যোহর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তার জানাযার নামাজে অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। এসময় এলাকার ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন। জানাযার নামাজ শেষে টিকাপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাযার পূর্বে, শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানান রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
