Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
খুন-গুম হামলা মামলার ভয়ে নেতা-কর্মীদের ছেড়ে যাইনি; এ্যানি
--প্রেরিত ছবি

খুন-গুম হামলা মামলার ভয়ে নেতা-কর্মীদের ছেড়ে যাইনি; এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি:

আমাদের নেতাকর্মীরা খুন-গুমের শিকার হয়েছে। লক্ষ্মীপুরকে রক্তে রঞ্জিত করেছে, আমার বাড়িতে, সাবুর বাড়িতে হামলা হয়েছে, তবুও তো আমরা নেতা কর্মীদের ছেড়ে পালিয়ে যাইনি’ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি আরো বলেন-‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৫ আগস্ট এর পর যখন তিনি মনে করলেন রাজনীতিতে এবং রাজনীতিবিদদের মধ্যে একটা গুণগত পরিবর্তন প্রয়োজন এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা দরকার, আগামী নির্বাচন ও আগামীর দেশ গড়ার চ্যালেঞ্জ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে, আমাদের সবার ঐকমত্য প্রয়োজন। সেজন্য তিনি বিএনপিকে সুসংঘটিত করার কথা বলেছেন।’

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে লিল্লা মসজিদ মাঠে লক্ষীপুর পৌর বিএনপির সম্মেলনে উদ্বোধক এর বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লক্ষ্মীপুর পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশ্রাফ উদ্দিন নিজান, বিএনপির চট্রগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাফুফে সহ-সভাপতি ওয়াহেদ উদ্দিন হ্যাপিসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply