দ্রুত বিচারকাজ শেষ করতে গঠন হতে পারে তৃতীয় ট্রাইব্যুনাল বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত দিচ্ছে সরকার এবং বিচারের গতিও সন্তোষজনক বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, ‘সংস্কার শেষে দ্বিতীয় ট্রাইব্যুনালের মূল ভবনে জুলাই-আগস্টের বিচার কার্যক্রম দ্রুতই শুরু হবে। প্রয়োজনে ৩য় ট্রাইব্যুনাল গঠন করা হবে।’
আইন উপদেষ্টা বলেন, ‘দেশের ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে আমাদের যে ন্যায়বিচার আছে, আইনের শাসন আছে ও মানবাধিকার আছে এটাকে প্রতিষ্ঠিত করার স্বার্থে জুলাই গণ-অভ্যুত্থানে এক হাজারেরও বেশি ছাত্র-জনতাকে হত্যা এবং হাজারও মানুষকে পঙ্গু করার ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের বিচার অপরিহার্য-অনিবার্য। সেই বিচারকার্যের প্রথম থেকেই আমরা অবিচল আছি।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
