Wednesday , 24 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গাকৃবিতে যৌন হয়রানি প্রতিরোধ ও লিঙ্গ সমতায় সেমিনার অনুষ্ঠিত
--প্রেরিত ছবি

গাকৃবিতে যৌন হয়রানি প্রতিরোধ ও লিঙ্গ সমতায় সেমিনার অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) যৌন হয়রানি প্রতিরোধ, লিঙ্গ সমতা এবং নৈতিক আচরণবিধি অনুসরণের ওপর
একটি সময়োপযোগী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল
(আইকিউএসি) এর আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারটি ১৯ নভেম্বর দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে
অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল উদ্দেশ্য ̈ ছিল ক্যাম্পাসে নিরাপদ, সম্মানজনক, অন্তর্ভুক্তিমূলক ও হয়রানিমুক্ত পরিবেশ গড়ে

তোলা এবং প্রাতিষ্ঠানিক সংস্কৃতিকে আরও শক্তিশালী করা। সেমিনারে সভাপতির আসন অলংকৃত করেন গাকৃবির ভাইস-
চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়

মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য প্রফেসর ড. মাসুমা হাবিব। বিশেষ অতিথি ছিলেন গাকৃবির প্রো-ভিসি প্রফেসর ড.
এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের
পরিচালক (গবেষণা) ড. মোঃ রফিকুল ইসলাম। সেমিনারে অংশগ্রহণ করেন গাকৃবির প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল
আলমসহ সকল শিক্ষক। অনুষ্ঠানের শুরুতে ̄স্বাগত প্রদান করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. নাসরীন
আক্তার আইভী। অনুষ্ঠানের পরবর্তী পর্বে প্রধান অতিথি ও কী-নোট স্পিকার ড. মাসুমা হাবিব যৌন হয়রানির বিষয়ে একটি
প্রাণবন্ত ও তথ্য বহুল উপস্থাপনা প্রদান করেন। তাঁর উপস্থাপনায় শিক্ষাঙ্গনে লিঙ্গসমতা নিশ্চিতকরণ, নিরাপদ পরিবেশ গঠন
এবং যৌন হয়রানি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বাস্তব উদাহরণ নির্ভর ব্যাখ্যা ও
বিশ্লেষণধর্মী উপ ̄স্থাপনার ফলে উপস্থিত অংশগ্রহণকারীগণ বিষয়টি সম্পর্কে আরও সচেতন ও উদ্বুদ্ধ হন। মূল প্রবন্ধ
উপস্থাপনার পর অনুষ্ঠিত উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে উপস্থিতগণ নিজেদের ভাবনা ও জিজ্ঞাসা তুলে ধরে আলোচনাকে আরও
প্রাণবন্ত করে তোলেন। পরে সেমিনারের সভাপতি গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা নিরাপদ পরিবেশ
পাওয়ার অধিকার রাখেন। যৌন হয়রানি শুধু ব্যক্তিকে আঘাত করে না, এটি শিক্ষার পরিবেশকেও ক্ষতিগ্রস্থ করে। তাই
আজকের এই সেমিনার কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আমাদের সম্মিলিত অঙ্গীকার। আমরা চাই গাকৃবি এমন
একটি ক্যাম্পাস হিসেবে পরিচিত হোক যেখানে শ্রদ্ধা, সৌজন্যবোধ ও মানবিকতার চর্চাই সর্বাগ্রে ̄স্থান পাবে।” শিক্ষাঙ্গনে
নিরাপদ, শ্রদ্ধাশীল ও লিঙ্গ সমতাভিত্তিক পরিবেশ গঠনে সম্মিলিত উদ্যোগের উপর ̧গুরুত্ব আরোপ করে সচেতনতা কার্যক্রম
অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলেই। উল্লেখ্য, সেমিনারটি সঞ্চালনা করেন গাকৃবির পরিচালক
(ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।

About Syed Enamul Huq

Leave a Reply