গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক প্রতিনিধি সম্মেলন-২৫ইং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি, গ্রাম ডাক্তার এম.এ গফুর এর সভাপতিত্বে ও আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, গ্রাম ডাক্তার হিকমত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর এ্যাড. মোঃ আমজাদ হোসাইন মুরাদ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর-২৫ ইং) সকাল ১১ ঘটিকায় গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা চৌরাস্তা নলজানী সরিষাবাড়ি টাওয়ারের ষষ্ঠ তলায় আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটি প্রধান কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বার্ষিক সম্মেলন সভায় প্রধান বক্তা ছিলেন আর. এম.পি ওয়েলফেয়ার সোসাইটি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. মোঃ আমজাদ হোসাইন মুরাদ বলেন, হাইকোর্টে করা রিট এর পরবর্তী শুনানির পরে আশা করি আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে গ্রাম ডাক্তার প্রশিক্ষণ চালাতে পারবে, এবং তারা কোন বাঁধা প্রদান করতে পারবে না। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামডাক্তার এস. এম. জামাল উদ্দীন সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রিয় কমিটি আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটি। আবুল কালাম আজাদ সেক্রেটারি জেনারেল, প্রাইমারী ভিলেজ ডক্টরস্ সোসাইটি। গ্রামডাক্তার মোঃ নজরুল ইসলাম রিপন সভাপতি, বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন। এ্যাড. মমতাজ বেগম মম বাংলাদেশ সুপ্রিম কোর্ট। মোঃ আবু ছায়েম চৌধুরী উপদেষ্টা, কেন্দ্রিয় কমিটি আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটি। গ্রামডাক্তার মোঃ ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক, কেন্দ্রিয় কমিটি আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটি। গ্রামডাক্তার আবুল কালাম আজাদ, উপদেষ্টা, কেন্দ্রিয় কমিটি আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটি। গ্রামডাক্তার মোঃ মিজানুর রহমান ডাবলু, সহ-সভাপতি, কেন্দ্রিয় কমিটি আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটি। গ্রামডাক্তার মোঃ আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক, কেন্দ্রিয় কমিটি আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটি। দেশের বিভিন্ন জেলা, উপজেলার আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটি নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
