Saturday , 27 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পিটুনিতে আজগরের হাত ভাঙল

পিটুনিতে আজগরের হাত ভাঙল

সাতক্ষীরা প্রতিনিধি :

মব সৃষ্টি করে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামের বুলবুলের বিরুদ্ধে। অভিযোগ কারী পাসের  হিজলদি গ্রামের আজগর সরদার জানান গত ১৮ জুন ২০২৫ খ্রী তারিখ আনু বিকাল ৫ টায় আজগর কে গয়রা বাজারে ডাকেন বুলবুল। এসময় গয়রা বাজারে পৌছালে বুলবুল ও বুলবুলের ছেলে সাগর দুই জন মিলে লোহার রড দিয়ে আজগর কে এলোপাতাড়ি বাড়ি মেরে তার ডান হাত ভেঙে দেয়।এসময় মব সৃষ্টি করে বুলবুল জোরে জোরে বলে তুই আ’লীগের দোসর বাজারে উঠেছিস কেনো?তোর ২ পা ভেঙ্গে দেবো।

অভিযোগ কারী আজগর পরে কলারোয়া মুন্না ডিজিটাল ডায়াগনোসিস সেন্টার থেকে চিকিৎসা করেন গ্রহণ।
অভিযোগ কারী আজগর বলেন আমার কাছে মাসে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবী করে চন্দনপুরের বুলবুল।আমি টাকা দিতে অস্বীকার করলে আমাকে দেখে নেওয়ার হুমকি দেয় বুলবুল।
আহত আজগর আরো জানান বুলবুল চন্দনপুরের ঘাট চালায়.মাদক ব্যবসা করে।তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।বত্তমানে বুলবুল বিএনপি কমী হিসাবে নিজেকে পরিচয় দেয়।তার বিরুদ্ধ এলাকার কোন লোক কথা বলার সাহস পান না।  এবিষয়ে জানতে বুলবুলের নাম্বারে একাধিক বার ফোন দিলেও ফোনটি রিসিভ হয়নি।
ভুক্তভোগী আজগর বত্তমানে গুরুতর অসুস্থ এবং আতংকের ভিতরে দিন কাটাচ্ছেন।তিনি তার জীবনের নিরাপত্তার জন্য সাতক্ষীরার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
সাতক্ষীরা কলারোয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

About Syed Enamul Huq

Leave a Reply