Thursday , 16 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ছোটমাছের বিলুপ্তি ঠেকাতে সচেষ্ট থাকার নির্দেশ

ছোটমাছের বিলুপ্তি ঠেকাতে সচেষ্ট থাকার নির্দেশ

ময়মনসিংহ প্রতিনিধি:
ছোটমাছের বিলুপ্তি রোধে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)—কে তৎপর থাকতে হবে বলে নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন অত্যন্ত জরুরি এবং মাছ প্রাণিজ আমিষ হিসেবে বাঙালির খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ। তাই ছোটমাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার লক্ষ্যে বিএফআরআইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগ, বিএফআরআই ও মৎস্য অধিদপ্তরকে অভিন্ন লক্ষ্যে আন্তঃসমন্বয় করে কাজ করতে হবে, যাতে দেশের মৎস্য সম্পদের গুণগত পরিবর্তন সম্ভব হয়।

গতকাল শনিবার সকাল ১১টায় ময়মনসিংহে বিএফআরআই কর্তৃক আয়োজিত বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও গবেষণা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। বক্তব্যে তিনি জানান, বাংলাদেশে বিলুপ্তপ্রায় ও হুমকির মুখে থাকা মাছ শনাক্তে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) মাছগুলোকে লাল (বিপন্ন), হলুদ (ঝুঁকিপূর্ণ) ও সাধারণ (নিরাপদ) শ্রেণিতে ভাগ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বিএফআরআই কার্যকর ভূমিকা রাখতে পারে, যা সফল হলে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণে এক বড় মাইলফলক হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, গবেষণাকে মাঠ পর্যায়ে পেঁৗছে দিতে কৃষি বিশ্ববিদ্যালয় ও বিএফআরআইয়ের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় অপরিহার্য।

About Syed Enamul Huq

Leave a Reply