বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হলো রুকন সম্মেলন। আদর্শ প্রতিষ্ঠা ও সমাজে ন্যায়ের ভিত্তি গড়ে তুলতে সম্মেলনে রুকনদের প্রতি দায়িত্বশীল ও সাহসী ভূমিকার আহ্বান জানানো হয়। গতকাল শনিবার সকাল ৯টায় উপজেলার আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ৫০০ রুকন অংশগ্রহণ করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। এছাড়া প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ—সভাপতি ও বগুড়া—৭ (শাজাহানপুর—গাবতলী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম রব্বানী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ, মাওলানা আব্দুল হাকিম সরকার ও জেলা বায়তুলমাল সেক্রেটারি আব্দুল্লাহীল বাকী। বক্তব্যে প্রধান অতিথি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “এই দুঃসময়ে আদর্শিক অবস্থানে থেকে সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য রুকনদের আরও সাহসী ভূমিকা পালন করতে হবে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
