মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে শুক্রবার হোয়াইট হাউসে বৈঠকে অংশ নেবেন নিউনিয়র্ক সিটির মেয়র পদে জয়ী জোহরান মামদানি। প্রেসিডেন্টের তীব্র বিরোধিতার পর নির্বাচনে জেতা মামদানির সঙ্গে এটিই হবে ট্রাম্পের প্রথম বৈঠক।
মার্কিন সংবাদমাধ্যম আইউইটনেস নিউজ জানায়, এরই মধ্যে বৈঠকে কী কী বিষয় আলোচনায় রাখবেন, সে সম্পর্কে ধারণা দিয়েছেন মামদানি।
আসন্ন বৈঠক সম্পর্কে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে মামদানি সাংবাদিকদের বলেন, ‘ট্রাম্পের সঙ্গে বৈঠককে আমি নিজের পরিকল্পনা উপস্থাপনের আরেকটি সুযোগ হিসেবে দেখছি।
বৈঠকে বসার আগে ট্রাম্পের উদ্দেশে মামদানি আরো বলেন, ‘২০২৪ সালে প্রতি ১০ জনে একজন নিউইয়র্কের বাসিন্দা ট্রাম্পকে ভোট দিয়েছেন।
অন্যদিকে বিজয়ী বক্তব্যে মামদানি বলেছিলেন, তিনি নিউইয়র্কবাসীর মাধ্যমে দেখাতে চান প্রেসিডেন্টের সঙ্গে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়া যায়। পরবর্তী সময়ে নিউইয়র্ক সিটির উন্নয়নে সম্পৃক্ততা গড়ে তুলতে ট্রাম্পকে আহ্বান জানান মামদানি।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
