Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ড. ইউনূসের মামলা দ্রুত প্রত্যাহার হয়েছে, সবচেয়ে কম হয়েছে শ্রমিকদের : আনু মুহাম্মদ
--সংগৃহীত ছবি

ড. ইউনূসের মামলা দ্রুত প্রত্যাহার হয়েছে, সবচেয়ে কম হয়েছে শ্রমিকদের : আনু মুহাম্মদ

অনলাইন ডেস্কঃ

গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘বিগত সরকারের সময়ে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকার ক্ষমতাসীনদের বিষয়ে গুরুত্ব দিলেও শ্রমিকদের মামলার কোনো অগ্রগতি হয়নি।’

শ্রমিকদের বিরুদ্ধে ২০ হাজারের বেশি মামলা আছে উল্লেখ করে আনু মুহাম্মদ অভিযোগ করেন, শ্রমিকদের মামলার কোনো অগ্রগতি হয়নি। কিন্তু প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ ক্ষমতাবানদের মামলা ঠিকই তুলে নেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে কম হয়েছে শ্রমিকদের বিষয়ে।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর বিজয়নগরে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত ‘অন্তর্বর্তী সরকারের এক বছর : দায়িত্ব ও ভূমিকা পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে আনু মুহাম্মদ এসব কথা বলেন। সেমিনারে গত এক বছরে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের পর্যালোচনা করেন বক্তারা। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, গত এক বছরে অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।

বিশেষ করে জুলাই আন্দোলনে আহত, নিহত ও নিখোঁজদের পূর্ণ তালিকা ও পরিবারের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এতে সমন্বয়হীনতাও স্পষ্ট ফুটে উঠেছে।শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর বিজয়নগরে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত ‘অন্তর্বর্তী সরকারের এক বছর : দায়িত্ব ও ভূমিকা পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে গত এক বছরে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের পর্যালোচনা করেন বক্তারা।

এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।তিনি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে সরকারকে পক্ষপাতহীন হতে হবে। না হলে নির্বাচন নিয়ে নতুন বিপর্যয় নেমে আসবে। তাই সরকারকে সব পক্ষের সঙ্গে আলোচনা করতে হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ঢেলে সাজাতে হবে।

তিনি আরো বলেন, মব ভায়োলেন্সের মাধ্যমে মাজার, ভাস্কর্য ভাঙচুর ও হামলায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপে সন্তোষজনক অগ্রগতি নেই।

সরকারের কোনো কোনো দায়িত্বশীল ব্যক্তি এটিকে সাফাই গেয়েছেন। বলছেন, এটি নাকি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করছে। অথচ প্রেসার গ্রুপে কাজ হওয়ার কথা দাবি আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচি। আর মব সৃষ্টিকারীরা জাতিগত, ধর্মীয় সংখ্যা লঘু ও নারী বিদ্বেষী কর্মকাণ্ড করছে।তিনি ৭৪-এর বিশেষ ক্ষমতা আইন বাতিল না করার সমালোচনা করেন। বিগত সরকারের নিবর্তনমূলক আইন বাতিলের দাবি জানান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক বলেন, সরকার রাষ্ট্র সংস্কারে বিভিন্ন কমিশন গঠন করলেও শিক্ষা ও সংস্কৃতি নিয়ে কমিশন নেই। শিক্ষাপ্রতিষ্ঠানে অনেকে ছাত্রলীগের মতো হতে চায়। সেটি অশনিসংকেত। তবে আশার দিক হলো, ছাত্রসংসদ নির্বাচনের দাবি পূরণ হতে যাচ্ছে।

 

About Syed Enamul Huq

Leave a Reply