অনলাইন ডেস্ক:
ঢাকায় এসে প্রথম দিনই রিকশায় চড়লেন এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র। শনিবার (২৯ অক্টোবর) রিকশায় করে পুরান ঢাকার সমৃদ্ধ সংস্কৃতি প্রত্যক্ষ করেন তিনি ও তাঁর পরিবার।
আজ রবিবার (৩০ অক্টোবর) যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র ও তাঁর পরিবারকে বাংলাদেশে স্বাগত! ঢাকা সফরের প্রথম দিনে তাঁরা রিকশায় করে পুরান ঢাকার সমৃদ্ধ সংস্কৃতি প্রত্যক্ষ করেন এবং ঐতিহাসিক লালবাগ কেল্লায় যাত্রাবিরতি করেন।
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনে গতকাল শনিবার ঢাকায় এসেছে প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির পরিবার। আজ রবিবার তাদের সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে।
সূত্র: কালের কন্ঠ অনলাইন
দৈনিক সকালবেলা National Daily Newspaper
