রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী।
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া এ ভূমিকম্পে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় ঢাকায়।
এদিকে, ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। রাজধানীর বংশালে ভূমিকম্পে রেলিং ধসে পড়ে তিনজন নিহতের খবর পাওয়া গেছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
