ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে নতুন মন্ত্রিসভার ২৫ জন সদস্য পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
অন্যদিকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মাগুরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী-কে। বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা এর আগে জাতীয় সংসদের সদস্য ছিলেন এবং যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
