তাইওয়ান নিয়ে উসকানি না দিতে সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গতকাল সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক বার্তায় এই আহ্বান জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ তাইওয়ানের সাম্প্রতিক নির্বাচনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এবং ‘এক চীন’ নীতির প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, জাতিসংঘ সনদের চেতনায় এ অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে কাজ করতে এবং কোনো ধরনের অযৌক্তিক উসকানি না দিতে বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
