বরগুনা প্রতিনিধি:
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ন্যাশনাল পিপলস পার্টি ( এনপিপি)’র বরগুনা জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান অভি বরগুনা -১ (বরগুনা-আমতলী-তালতলী) আসনে এনপিপি,র মনোনয়ন পেয়েছেন । মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘদিন এনপিপি’র প্রয়াত চেয়ারম্যান জাতীয় নেতা শেখ শওকত হোসেন নিলু,র আদর্শ বাস্তবায়ন করতে তৃণমূল পর্যায়ে বরগুনার রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন তিনি। এনপিপি একটি নির্বাচন মূখী দল । এর পূর্বে তিনি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বরগুনা- ১ আসনে সংসদ সদস্য পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসন ও গণতন্ত্র বিকাশের জন্য নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের ভাগ্যের উন্নয়ন করা সম্ভব । তাই এনপিপি’র বর্তমান চেয়ারম্যান জাতীয় নেতা শেখ ছালাউদ্দিন ছালুর উপকূলীয় দূর্গম এলাকার উন্নয়নের কথা চিন্তা করে তার আস্থাভাজন প্রতিনিধি হিসেবে তার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে গত ১০ ডিসেম্বর বুধবার কেন্দ্রীয় কার্যালয়ে মাহবুবুর রহমান অভি কে বরগুনা-১ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেন । তাছাড়া বৈষম্যহীন, দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ বিনির্মাণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাহবুবুর রহমান অভি বরগুনা-১ (বরগুনা-আমতলী-তালতলী) আসন থেকে ন্যাশনাল পিপলস পার্টি ( এনপিপি)’র দলীয় মনোনীত প্রার্থী হিসেবে বরগুনা বাসির কাছে দোয়া ও ভোট প্রত্যাশী।
--মাহবুবুর রহমান অভি
দৈনিক সকালবেলা National Daily Newspaper
