Friday , 26 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
দহগ্রাম-আঙ্গরপোতায় অনুপ্রবেশ: বাংলাদেশির বাড়ি থেকে বিএসএফ সদস্য আটক
--প্রেরিত ছবি

দহগ্রাম-আঙ্গরপোতায় অনুপ্রবেশ: বাংলাদেশির বাড়ি থেকে বিএসএফ সদস্য আটক

মেহেরুবান হাবিব (লালমনিরহাট) প্রতিনিধি:
‎লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত ভারত-বেষ্টিত দহগ্রাম-আঙ্গরপোতা এলাকায় অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎রোববার (২১ ডিসেম্বর) ভোরবেলায় দহগ্রাম ইউনিয়নের একটি বাংলাদেশি বাড়িতে অনুপ্রবেশ করলে টহলরত ৫১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন।
‎এলাকাবাসী সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় ভারতীয় ও বাংলাদেশি গরু পারাপারকারীদের একটি দলকে তাড়া করতে গিয়ে জড়ো হলে অর্জুনবাড়ি ক্যাম্পের কয়েকজন বিএসএফ সদস্য দৌড়াতে থাকেন। এ সময় একজন বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ৩শ গজ অভ্যন্তরে প্রবেশ করে এক বাংলাদেশি নাগরিকের বাড়িতে ঢুকে পড়েন। পরে টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে নিজেদের হেফাজতে নেন।
‎বর্তমানে আটক ভারতীয় বিএসএফ সদস্য দহগ্রামে অবস্থিত ৫১ বিজিবি ব্যাটালিয়নের হেফাজতে রয়েছেন।
‎দহগ্রাম ইউনিয়নের বাসিন্দা রেজানুর রহমান রেজা অভিযোগ করে বলেন, দহগ্রাম ভারত-বেষ্টিত হওয়ার কারণে বিএসএফ প্রায়ই উস্কানিমূলক কর্মকাণ্ড চালায়। এর আগেও ২০১৪ সালের নতুন চুক্তির দোহাই দিয়ে নোম্যান্সল্যান্ডে কাঁটাতারের বেড়ায় বড় বড় মদের বোতল ঝুলিয়ে রাখার মতো উসকানিমূলক ঘটনা ঘটিয়েছে।
‎এ বিষয়ে ৫১ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন বলেন, বিষয়টি নিয়ে বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

About Syed Enamul Huq

Leave a Reply