চলতি মাসের শেষের দিকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উৎসবকে ঘিরে সম্ভাব্য সব নাশকতা ঠেকাতে ও সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পূজা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। ঢাকায় একটা লাইন করে প্রতিমা বিসর্জন দিতে হবে।
জাহাঙ্গীর আলম বলেন, ‘এ বছর পূজামণ্ডপ ও দুর্গাপূজার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের পাশাপাশি সশস্ত্র বাহিনীও নিয়োজিত থাকবে।’
পূজামণ্ডপ কমিটির পক্ষ থেকে এ বছর কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়নি জানিয়ে তিনি আরো বলেন, ‘এবার দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হুমকি নেই।
পূজামণ্ডপ ঘিরে যে মেলা হয়, সেখানে মাদকের আড্ডা কোনোভাবেই করা যাবে না।’
দৈনিক সকালবেলা National Daily Newspaper
