গাজীপুর প্রতিনিধি:
দৈনিক সময়ের ডাক পত্রিকার ৮ বছর পেরিয়ে সাফল্যের ৯ বছরে পথচলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দৈনিক সময়ের ডাক এর নির্বাহী সম্পাদক ও বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাজ্জাকুল ইসলাম রাজ্জাক এর সভাপতিত্বে ও দৈনিক ভোরের আলোর ব্যবস্থাপনা সম্পাদক, মোঃ ইব্রাহীম খলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের ডাক এর সম্পাদক ও প্রকাশক মোঃ টুটুল তালুকদার।
কেক কাটা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোঃ সাজ্জাকুল ইসলাম রাজ্জাক বলেন, পত্রিকার শুরু থেকে অনেক কাঠখড় পুড়িয়ে আজকের এই অবস্থানে দৈনিক সময়ের ডাক। আমি এই পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করছি, সেই সাথে দেশের সকল প্রতিনিধিদের সহযোগিতা আশা করছি। আপনাদের সকলের সহযোগিতায় পত্রিকাটি এগিয়ে যাবে। একজন সাংবাদিক দেশের নিরীহ মানুষের কথা তুলে ধরে। অন্যায়কারীর অপরাধ তুলে ধরে দেশের কল্যাণে কাজ করে।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের ডাক এর বার্তা সম্পাদক মোঃ সজীব হোসেন, ক্রাইম রিপোর্টার মোঃ শফিকুল ইসলাম সাজু, সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার মোঃ সজীব খান, রিপোর্টার গাজীপুর মোঃ রফিকুল ইসলাম, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আফনান মামুন চৌধুরী, সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দগন।
অনুষ্ঠানের শেষে দৈনিক সময়ের ডাক পত্রিকার ও পত্রিকার পরিবারের সকল সদস্যবৃন্দের জন্য দোয়া করে কেক কাটা হয়।
--প্রেরিত ছবি
দৈনিক সকালবেলা National Daily Newspaper
