থাইল্যান্ডের ব্যাঙ্ককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টার বেশি সময় ধরে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এ সময় নরেন্দ্র মোদিকে একটি ছবি উপহার দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৪ এপ্রিল) ব্যাঙ্ককের হোটেল সাংগ্রিলা ব্যাঙ্ককে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধান উপদেষ্টার উইং এক বিবৃতিতে এ তথ্য জানায়।
এদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা সম্পর্কে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি জানান, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল, সবগুলো নিয়ে উভয়ের মধ্যে কথা হয়েছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
