আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। আসন্ন জাতীয় নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। অতীতে আমরা বহুবার কলঙ্কিত হয়েছি, এবার সেই কলঙ্ক মুছে দিতে হবে।
তিনি বলেন, এককভাবে একটি ভালো নির্বাচন সম্ভব নয়। এর জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
সেজন্য পুলিশসহ প্রশাসনের সবাইকে ভয়-ভীতি পরিহার করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব আব্দুল হালিম খান, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
