Wednesday , 24 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নির্বাচন উপলক্ষে শ্রমিকদের টানা ৩ দিনের সাধারণ ছুটি
--ফাইল ছবি

নির্বাচন উপলক্ষে শ্রমিকদের টানা ৩ দিনের সাধারণ ছুটি

অনলাইন ডেস্ক:

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে টানা তিনি দিনের সাধারণ ছুটি পাচ্ছেন শিল্পাঞ্চলের শ্রমিকরা। নির্বাচন ও তার আগের দুই দিন (১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি) সাধারণ ছুটি।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে। যা আগেই ঘোষণা করা হয়।

আজকে কেবিনেট বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ও ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের ছুটি অনুমোদন করা হয়েছে। শ্রমিকরা তিন দিন ছুটি পাবেন।’শফিকুল আলম আরো জানান, কেবল ১১ ও ১২ ফেব্রুয়ারি নয়, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি থেকেই ছুটি শুরু হবে। তিনি বলেন, ‘আজকের কেবিনেট বৈঠকে ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে ছুটি (Holiday in Industrial Areas) অনুমোদন করা হয়েছে।

এর ফলে পোশাক খাতসহ বিভিন্ন কারখানার শ্রমিক ও কর্মচারীরা (Workers and Employees) টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন।’

About Syed Enamul Huq

Leave a Reply