শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, তাদের প্রতিহত করা হবে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকায় জুলাই আন্দোলনে নিহত শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাবে, জনগণ সরকারের পাশে থাকবে। এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে। যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে।
এর আগে উপদেষ্টা শহীদ মামুনের কবর জিয়ারত করেন, সকালে জুলাই শকুনি লেকের পাড় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, শিবচর উপজেলায় হাউজিং প্রকল্প ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় মাদারীপুর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
