সম্প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একান্ত সাক্ষাৎকার প্রকাশ করেছে কালের কণ্ঠ। দুই পর্বে প্রকাশিত রাষ্ট্রপতির ওই ‘সাহসী সাক্ষাৎকার’ দেশ ও দেশের বাইরে আলোচিত হয়েছে। দেশের বাইরের অনেক মিডিয়া কালের কণ্ঠের বরাত দিয়ে রাষ্ট্রপতির সাক্ষাৎকার থেকে সংবাদ প্রকাশ করেছে। এতে অন্তর্বর্তী সরকার গঠন, অন্তর্বর্তী সরকারের সময়কার বিভিন্ন বিষয়ে কথা বলেছেন রাষ্ট্রপতি। তিনি অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন সময়ে সংবিধান লঙ্ঘন করেছেন।
ফেসবুক পোস্টে নীলা ইস্রাফিল বলেন, ‘রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে বিএনপিসহ লিবারেশন, প্রগতিশীল, বামপন্থী ও আহলে সুন্নাত ঘরানার দলগুলো চুপচাপ থাকলেও জামায়াত-এনসিপি এতো খেপল কেন?’
দৈনিক সকালবেলা National Daily Newspaper
