Saturday , 27 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পর্যটন নগরী রাঙামাটিতে কোটি টাকা ব্যয়ে ‘ফিসারী বাঁধে’ সৌন্দর্যবর্ধনের কাজ প্রায় শেষ

পর্যটন নগরী রাঙামাটিতে কোটি টাকা ব্যয়ে ‘ফিসারী বাঁধে’ সৌন্দর্যবর্ধনের কাজ প্রায় শেষ

মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি|
সবুজ অরণ্য ও নীল জলরাশির অপরূপ সমন্বয়ে গঠিত পার্বত্য জেলা রাঙামাটিকে বলা হয় ‘পর্যটন নগরী’। এই জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক ‘ফিসারী বাঁধ’ নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে কোটি টাকা ব্যয়ে। কাপ্তাই হ্রদের ওপর নির্মিত এ বাঁধটির মাধ্যমে শহরের তিন গুরুত্বপূর্ণ এলাকা—রিজার্ভবাজার, তবলছড়ি ও বনরূপার যোগাযোগ স্থাপন হয়েছে।

সড়ক ও জনপদ (সওজ) বিভাগের তত্ত্বাবধানে বর্তমানে এই সংযোগ সড়কে চলছে পূর্ণাঙ্গ সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ। প্রকল্পের আওতায় সড়ক পুনর্গঠন, ধারক দেয়াল, ফুলের বাগান, বসার জায়গা, ওয়াকওয়ে নির্মাণসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

সওজ জানায়, ১০ কোটি টাকা ব্যয়ে ফিসারী বাঁধ পুনর্গঠন এবং প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে পর্যটকদের জন্য ওয়াকওয়ে ও আলোকসজ্জাসহ নান্দনিক সৌন্দর্যবর্ধনের কাজ করা হচ্ছে। ইতোমধ্যে কাজের ৯৭ শতাংশ শেষ হয়েছে।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবি এবং আন্দোলনের ফলেই এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। উল্লেখ্য, ২০১৭ সালের ভয়াবহ পাহাড়ধসে এ সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে আপৎকালীন ভিত্তিতে খুঁটি পুঁতে যান চলাচল চালু রাখা হয়।

সওজের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, “সড়কটি পুরোপুরি প্রস্তুত হয়ে গেলে তা পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণে পরিণত হবে। স্থানীয় জনগণও এখানে জগিং ও হাঁটার সুযোগ পাবে। এটি রাঙামাটিতে বড় ধরনের পরিবর্তন আনবে।”

পর্যটকদের অভিমত
সড়ক ঘুরতে আসা নাজনীন বৃষ্টি বলেন, “এখানে দাঁড়িয়ে চারপাশের প্রকৃতি উপভোগ করা যায়, নতুন রূপে এটি আরও আকর্ষণীয় হবে।”
আরেক দর্শনার্থী জোবায়ের রহিম বলেন, “রাঙামাটি শহরের সৌন্দর্য বেড়ে গেছে। সরকারের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
পূর্বে যা হয়েছিল ৯৬৪ সালে কাপ্তাই হ্রদের ওপর এই বাঁধ নির্মাণের মাধ্যমে তিনটি এলাকা সংযুক্ত করা হয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। আগে জেলা পরিষদ, পৌরসভা, পানি উন্নয়ন বোর্ডসহ একাধিক সংস্থা যৌথভাবে দায়িত্ব নিলেও টেকসই কোনও পদক্ষেপ নিতে পারেনি। র্তমানে সওজের পরিকল্পনায় বাঁধটির অপর পাশেও প্রতিরক্ষা দেয়াল নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞ পরামর্শে দীর্ঘমেয়াদি প্রকল্প প্রণয়নের কাজ চলছে বলে জানানো হয়।

About Syed Enamul Huq

Leave a Reply