Thursday , 16 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পলিথিনে মোড়ানো যুবতীর লাশ উদ্ধার

পলিথিনে মোড়ানো যুবতীর লাশ উদ্ধার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের পাশে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় এক অজ্ঞাতনামা যুবতীর (বয়স আনুমানিক ৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ জুন) রাত ১০টার দিকে, ব্র্যাক অফিসের সামনে সড়কের পাশে পড়ে থাকা পলিথিনে মোড়ানো একটি বস্তুর দিকে এলাকাবাসীর সন্দেহ হলে তারা এগিয়ে গিয়ে মরদেহের আকার অনুমান করেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পেঁৗছে মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবতীর শরীরের বিভিন্ন অংশে আঘাত ও রক্তাক্ত ক্ষতচিহ্ন রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তরা হত্যার পর মরদেহটি পলিথিনে মুড়িয়ে মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে। রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে মরদেহ শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি মফিজুর রহমান। এদিকে, এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

About Syed Enamul Huq

Leave a Reply