Wednesday , 26 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘পাশের দেশের গোয়েন্দা সংস্থা ৮০ জন আততায়ীকে অনুপ্রবেশ করিয়েছে’
--অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

‘পাশের দেশের গোয়েন্দা সংস্থা ৮০ জন আততায়ীকে অনুপ্রবেশ করিয়েছে’

অনলাইন ডেস্ক:

পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে বলে জানিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

সায়ের তার পোস্টে বলেন, আন্ডারওয়ার্ল্ড, কুষ্টিয়া মেহেরপুর অঞ্চলের চরমপন্থী গ্রুপ এক হয়ে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী ও কেন্দ্রীয় নেতা, এলাকার জনপ্রিয় নেতাদের টার্গেট করে হত্যা ও সহিংসতার ঘটনা ঘটানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে। পশ্চিমবঙ্গ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি সুব্রত বায়েনের হ্যান্ডলার ছিলেন, জামিনে থাকা পিচ্চি হেলাল ও চরমপন্থী গ্রুপ গণমুক্তি ফৌজের প্রধান মুকুল সম্প্রতি টেলিফোনে কনফারেন্সের মাধ্যমে এসব বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে।

তিনি আরো বলেন, নির্বাচন বানচাল এবং দেশকে চরম অস্থিতিশীল করতে বিশেষ গোষ্ঠী সর্বোচ্চ চেষ্টা করে যাবে। একতাবদ্ধ থেকে এদের মোকাবেলা করাই একমাত্র উপায়।

About Syed Enamul Huq

Leave a Reply