পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলায় আম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে মেধা আক্তার (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিমদেবু এলাকায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত মেধা আক্তার উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেব এলাকার মাইদুল ইসলামের মেয়ে। তবে, সে দীর্ঘদিন ধরে নানাবাড়ি পশ্চিমদেবু গ্রামে নানা শফিকুল ইসলামের বাড়িতে অবস্থান করছিল। শিশুটি স্থানীয়ভাবে খুবই চঞ্চল ও প্রাণবন্ত হিসেবে পরিচিত ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার দুপুর ২টার দিকে মেধা বাড়ির পাশে একটি আম গাছের নিচে পড়ে থাকা আম কুড়াতে যায়।
এ বিষয়ে পীরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হোসেন বলেন, “আমরা ঘটনার সত্যতা পেয়েছি। শিশুটি আম কুড়াতে গিয়ে পুকুরে পড়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
পরিবারের লোকজনের দাবি, পুকুরটি অরক্ষিত থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তারা বলেন, যদি পুকুরপাড়ে নিরাপত্তা বেষ্টনী বা বেড়া থাকত, তাহলে হয়তো এই মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যেত।
পুকুরে ডুবে
শিশুর মৃত্যু
দৈনিক সকালবেলা National Daily Newspaper
