Thursday , 16 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
প্রক্সি দিতে এসে যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

প্রক্সি দিতে এসে যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে এসে প্রনব চন্দ্র দেব (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের বিআইএম ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়। আটক প্রনব চন্দ্র দেব বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের বাসিন্দা বিধান চন্দ্র দেবের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ। তিনি জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে ‘অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা চলছিল। পরীক্ষাকেন্দ্রে এক পরীক্ষার্থীর খাতায় স্বাক্ষর করতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সন্দেহ প্রকাশ করেন। পরবর্তীতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে প্রনব চন্দ্র দেব স্বীকার করেন, তিনি ওই পরীক্ষায় অংশগ্রহণকারী হরবল্লা দেবের ছেলে আশীষ দেবের পক্ষে প্রক্সি দিতে এসেছেন। প্রমাণ পাওয়ার পরপরই তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয় এবং আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানার আদেশ দেন। এই ঘটনার পর পরীক্ষাকেন্দ্রে সতর্কতা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

About Syed Enamul Huq

Leave a Reply